1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি বেসরকারি মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত, আবেদনের নির্দেশ

মীরগঞ্জ ফেরী ও খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ায় আদায়, ২ জনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০১৯
  • ২০১ বার দেখা হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরী এবং খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া ও টোল আদায়ের দায়ে ২ জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হালদারের নেতৃত্বে শনিবার দুপুরে এই অভিয়ান পরিচালিত হয়।

ইউএনও সুজিত হালদার জানান, মীরগঞ্জ খেয়াঘাটে জনপ্রতি যাত্রীভাড়া ৬ টাকার স্থলে ১০ টাকা ও মোটর সাইকেলে ১৬ টাকার স্থলে ৩০ টাকা আদায় করা হচ্ছিলো। এছাড়া ফেরীতে ১০০ টাকার গাড়ি ভাড়া আদায় করা হচ্ছে ১০০০ থেকে ১৬০০ টাকা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে মীরগঞ্জ ফেরীঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত টোল ও ভাড়া আদায়কালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত খেয়া পাড়াপারে অতিরিক্ত টোল আদায়ের দায়ে জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামানকে ১৫ দিনের এবং ফেরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ইজারাদারের প্রতিনিধি মীরগঞ্জের বাসিন্দা রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। দণ্ড ঘোষনার পরপরই তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ইউএনও।

উল্লেখ্য, বরিশালের নদী বেস্টিত ৩ উপজেলা হিজলা, মেহেন্দিগঞ্জ এবং মুলাদী উপজেলার লাখো মানুষ প্রতিদিন এই ফেরী ও খেয়াঘাট ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করেন। এখানে দির্ঘদিন ধরে খেয়া ও ফেরীঘাটে যাত্রীদের জিন্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিলো। এর প্রতিবাদ করে অনেকেই নাকাল হয়েছেন টোল আদায়কারীদের হাতে। এর প্রেক্ষিতে ওই ঘাটে অভিযান চালান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026