1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

ঈদে গার্মেন্টস কর্মীরা বিআরটিসির ৬০টি বাস ব্যবহার করবেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০১৯
  • ১৬৫ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে গার্মেন্টস শিল্প কর্মীদের রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বিশেষ বাসের ব্যবস্থা করেছে। শনিবার বিকালে বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু এ কথা জানান।

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে গার্মন্টেস কর্মীদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য আগামী সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে। এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ইতোমধ্যেই বুকিং দিয়েছেন। সেই হিসেবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস গার্মেন্টস কর্মীরা ব্যবহার করবেন।’

বিআরটিসি সূত্র থেকে জানা যায়, রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মীর চাহিদার কথা বিবেচনা করে বিআরটিসি এই সিদ্ধান্ত নিয়েছে। ঘরমুখী লোকদের বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছাতে বিআরটিসি গত ২৭ মে থেকে ১৫ দিনব্যাপি ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে।

আগামী ৩ জুনের মধ্যে বিআরটিসির বহরে আরও নতুন ৫০টি বাস যুক্ত হচ্ছে জানিয়ে সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, নতুন ৫০টিসহ আগেকার এক হাজার ৮৯টি বাস মিলিয়ে এবার ঈদে বিআরটিসি সর্বমোট এক হাজার ১৩৯টি বাস সারাদেশে চালাবে।

উল্লেখ্য, যাত্রী সাধারণের আরামদায়ক যাত্রা নিশ্চিতের লক্ষ্যে বিআরটিসি গত ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে। আগামী ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাসগুলো সারাদেশে চলাচল করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026