1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

৯৭ হাজার টাকার হুয়াওয়ে ফোন মাত্র ১১ হাজার টাকায়!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০১৯
  • ২৮৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ ও গুগলের নেয়া এক সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের পি৩০ প্রোর জনপ্রিয়তা। অথচ বছরের সেরা হ্যান্ডসেটের তালিকায় ছিল এই ফোন। জানা গেছে, ১১৫০ ডলার (৯৭১৬৬.৯৫ টাকা) এর এই ফোন এখন ১৩০ ডলারে (১০,৯৮৪ টাকা) পাওয়া যাচ্ছে।

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং গুগলের কিছু সেবা হুয়াওয়েতে বন্ধের ঘোষণা আসার পর যুক্তরাজ্যে স্মার্টফোন কেনাবেচার একটি সাইটে এমন দাম চাওয়া হচ্ছে।

সে হিসেবে হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রায় ৯০ শতাংশ পড়ে গেল। ফোনটিতে ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮জিবি র‌্যাম রয়েছে। স্যামসাং এর গ্যালাক্সি এস ১০+ এর সমান দাম ধরা হয়েছিলো ফোনটির। দুটো ফোন প্রায় একই গুনগত মানের।

বছরের শুরুতে প্রযুক্তিপ্রেমিদের বেশ নজর কেড়েছিল হুয়াওয়ের এই স্মার্টফোনটি। এর দারুণ ডিজাইন ভালো রিভিউ পায়। এ ছাড়া এর দীর্ঘমেয়াদি ব্যাটারি ও লেইকা কোয়াড ক্যামেরার শক্তির বিশেষত্বের জন্য সবাই লুফে নিতে চাইছিল সেটটি।

আর এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আরোপ হয় কম্পানিটির ওপর। এর পর গুগলের নেয়া এক সিদ্ধান্তের ফলে পশ্চিমে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয় হুয়াওয়েকে।

এদিকে হুয়াওয়ের সঙ্গে সব চুক্তি, সেবা এবং অবশিষ্ট কার্যক্রম স্থগিত করতে কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এআরএম।

জানা গেছে, এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার চেষ্টায় ইতিমধ্যে নিজস্ব অ্যাপ স্টোর তৈরির বিষয়ে কাজ করছে হুয়াওয়ে। এ ছাড়া হুয়াওয়ের আগামীর অপারেটিং সিসটেম, এআরএম চিপ, এসডি-কার্ড এবং ওয়াইফাই লাইসেন্স নিয়েও কথা চলছে।

এসব কার্যক্রম নিয়ে আবার বিশ্ববাজারে ফিরে আসার চেষ্টা করছে হুয়াওয়ে এমনটিই জানিয়েছেন টেক গবেষকরা।

সূত্র: টেকভাইরাল ডট নেট, ফোবর্স

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026