1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল ব্যাংকিং মাধ্যম নগদ ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ আবারও দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার জরুরি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, “আমরা অত্যন্ত আশঙ্কিত যে এই চার-পাঁচ দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতি হয়ে যেতে পারে, সেটার যথেষ্ট আশঙ্কা রয়েছে।”

আরিফ হোসেন খান আরও বলেন, অবৈধভাবে নগদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এমন একজনকে, যিনি বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, নগদের আগের বোর্ডের সদস্যরা বিপুল আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। যেহেতু এ প্রতিষ্ঠানের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা এবং শত শত কোটি টাকার আমানতের বিষয় জড়িত, তাই বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করে।

তিনি জানান, বেআইনিভাবে এমন একজনকে সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের মামলার আসামি এবং যাদের দ্বারা ৬৫০ কোটি টাকার ই-মানি অবৈধভাবে তৈরি করা হয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Zsh28GYVhV0

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026