1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

সাতসকালেই ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশের বাতাস দূষিত হয়ে উঠছে। কিছুদিন ধরেই বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আজও সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আজ রবিবার সকাল ৯টা ১৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১৩ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ২৪২ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ২০৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের চেংদু। ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের উহান।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026