1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

‘ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্প’ ভিডিও প্রচার, যা জানা গেল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

‘ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক।’ একটি ভিডিওতে কথাগুলো বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।’ এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

গতকাল রবিবার রাত ১১টা ১৭ মিনিটে ‘আমার দেশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে এমন ক্যাপশন দিয়ে দাবি করা হয় যে ড. ইউনূসের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টটি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। পরে অবশ্য তিনি সেটি মুছে ফেলেন।

ভিডিওটি আসল কি না তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এরইমধ্যে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, ডোনাল্ড ট্রাম্প ড. ইউনূসের প্রশংসা করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া।

তাদের ফেসবুক পেজে রবিবার মধ্যরাত ১টা ৫৭ মিনিটে এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার দেওয়া ছবি ফটোকার্ডের মাধ্যমে জানিয়েছে, ‘ড. ইউনূসের প্রশংসা করলেন ট্রাম্প শিরোনামে ভাইরাল ভিডিওটি ভুয়া/ এডিটেড। মূলত, ট্রাম্পের ভিন্ন এক বক্তব্যের ভিডিও এডিট করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026