1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৪ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয়অবস্থানে রয়েছে ঢাকা। যা দূষণের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

সকালের দিকে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এই তথ্য দিয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম একং পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ১৩২।

একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোর মানেই ‘অস্বাস্থ্যকর’। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় সাধারণ মানুষের জন্যও। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই বায়ু খুবই ক্ষতিকর।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এই মাত্রার বায়ুদূষণ শহরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যহানির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নিয়ন্ত্রণহীন দূষণই ঢাকার বাতাসকে প্রতিদিন বিপজ্জনক করে তুলছে। এ অবস্থায় সংবেদনশীল গোষ্ঠীর বাইরে সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026