1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

স্যোশাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক পেজ সচল রাখার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি।

তবে ফেসবুকে দিনের অনেক সময় ব্যয় করলেও কখনো কখনো বিশেষ কোনো পোস্ট অতি ব্যস্ততার কারণে পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না। তবে ফেসবুক পেজ থেকে পোস্ট শিডিউল করে রাখলে কাঙ্ক্ষিত সময়ে যে কোনো কনটেন্ট পোস্ট করতে পারবেন।

এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।

তবে সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।

ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। যদিও পোস্ট শিডিউল করতে হলে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।

ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।

২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।

৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।

৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।

৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।

৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।

৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।

৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।

৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।

১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।

১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।

১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।

১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।

এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026