1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অ্যাপল ও মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা করল ইইউ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

ডিজিটাল প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ (ডিএমএ) অনুসারে এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জরিমানার মধ্যে সবচেয়ে বড় অঙ্কেরটি পড়েছে অ্যাপলের ওপর। গ্রাহকদের অ্যাপ স্টোরের বাইরের সস্তা বিকল্প থেকে বঞ্চিত করে একচেটিয়া বাজার সুবিধা নেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪২ কোটি ৮৪ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, ইইউ সদস্য দেশগুলোতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের টার্গেটেড বিজ্ঞাপন এড়াতে অর্থ প্রদান কিংবা বিজ্ঞাপন দেখার বাধ্যবাধকতার অপশন দেওয়ার কারণে মেটাকে ১৭ কোটি ১৪ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের দাবি, মেটার এমন পদ্ধতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারে যথাযথ সম্মতির সুযোগ দেয় না, যা ডিএমএ’র স্পষ্ট লঙ্ঘন। কমিশনের মতে, এই আইন প্রযুক্তি খাতে প্রতিযোগিতা নিশ্চিত করতে তৈরি হয়েছে এবং কোনো প্রতিষ্ঠান একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারবে না।

কমিশনের ‘ক্লিন, জাস্টিস অ্যান্ড কম্পিটিটিভ ট্রানজিশন’ বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরিজা রিবেরা বলেছেন, ‘অ্যাপল ও মেটা ব্যবহারকারীদের বিকল্পের সুযোগ সীমিত করে ডিএমএ লঙ্ঘন করেছে। তাই আইন অনুযায়ী আমরা কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইইউতে ব্যবসা করতে চাইলে প্রতিটি কোম্পানিকে আমাদের আইন মানতে হবে এবং ইউরোপীয় মূল্যবোধকে সম্মান জানাতে হবে।’

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ইইউ’র মধ্যে নতুন করে বাণিজ্যিক উত্তেজনা সৃষ্টি হতে পারে, বিশেষ করে শুল্ক ও টেক খাতে দুই পক্ষের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।

অ্যাপল ইতোমধ্যে এই জরিমানার বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, ইউরোপীয় কমিশন তাদের “অন্যায়ভাবে টার্গেট” করেছে।

বিশ্লেষকদের মতে, ডিএমএ বাস্তবায়নের মাধ্যমে ইইউ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর নিয়ন্ত্রণে অধিক স্বচ্ছতা ও প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করতে চাচ্ছে। তবে এই পদক্ষেপ প্রযুক্তি খাতে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026