1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

সামাজিক আন্দোলনই পারে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ১৭০ বার দেখা হয়েছে

খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ওপর ভরসা না করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারে এখন ব্যবসায়ীদের প্রাধান্য বেড়েছে, ফলে তাদের কাছ থেকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আশায় বসে থাকা বোকামি হবে। ভেজালকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়তে হবে। এমন মত দিয়েছেন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ খাদ্যের স্বরূপ সন্ধান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এমন মত দেন। সাওল হার্ট সেন্টার বাংলাদেশ গোলটেবিল আলোচনাটির আয়োজন করে।

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন লেখক বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ। বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সমাজতাত্ত্বিক ড. সলিমুল্লাহ খান, অ্যাডভোটেক মনজিল মোরসেদ, বিএমএ এর সাবেক মহাসচিব শরফুদ্দিন আহমেদ, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ড. শামসুল আলম, বাপার সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সাবেক চেয়ারম্যান মুশতাক হাসান মো ইফতেখার, নারী নেত্রী খুশি কবীর, ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন ও সাওল হার্ট সেন্টারের চেয়ারম্যান কবি মোহন রায়হান।

সৈয়দ আবুল মকসুদ বলেন, একজন মানুষকে হত্যা করলে যদি ফাঁসি হয় তবে ভেজাল খাদ্য দিয়ে যারা কোটি কোটি মানুষকে হত্যা করছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ভেজালের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক আন্দোলন হচ্ছে কিন্তু দরকার একটি বড় সমন্বিত আন্দোলন।

মনজিল মোরসেদ বলেন, হঠাৎ করে বড়লোক হওয়ার আকাঙ্খার কারণে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। সরকারে ব্যবসায়ীদের প্রবেশ ঘটেছে। তারা সরকারের নীতি নির্ধারণে প্রভাবিত করছে। ফলে এই ভেজালকারীদের এই রাষ্ট্রের মাধ্যমে ঠেকানো যাবে না। মানুষকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সামাজিক শক্তিকে ভেজালের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। ভেজালের উৎস বন্ধ করতে হবে।

খালেকুজ্জামান বলেন, রাজনীতির মধ্যে যে ভেজাল ঢুকে গেছে তা দূর করতে হবে। তা দূর করতে না পারলে খাদ্যে ভেজাল দূর করা যাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026