1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আওয়ামী লীগেও ভেজাল ঢুকে গেছে : নাসিম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ২১১ বার দেখা হয়েছে

খাদ্যে বা ওষুধে ভেজালকারীদের সবচেয়ে বড় জঙ্গি-সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, এরা একাত্তরের ঘাতকদের চেয়ে কম নয়। তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। কেউ ভেজাল দিয়েছে এটা প্রমাণিত হওয়ার পর তাকে ১৯৭৪ সালের স্টেট পাওয়ার অ্যাক্টের আওতায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। তাদের ফাঁসি না দিলে খাদ্যে ভেজাল দেয়া বন্ধ হবে না।

তিনি বলেন, খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। আগামীতে সারাদেশের জেলা উপজেলায় যে সম্মেলন হবে, সেই সম্মেলনে আওয়ামী লীগকে ভেজালমুক্ত করা হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসকাব মিলনায়তনে ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলন করে কোন লাভ হবে না। কারণ জনগণ আপনাদের সঙ্গে নেই। তাই জনবিরোধী আন্দোলন না করে ভেজাল, মাদক ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করুন। আমরা ধন্যবাদ জানাবো। আপনাদের সহযোগীতা করবো।

মোহাম্মদ নাসিম বলেন, দেশে বড় বড় সংগঠন বা সমিতি রয়েছে। খাদ্যে ভেজালের বিরুদ্ধে এসব সমিতিরও দায়িত্ব রয়েছে। যারা ভেজাল মেশায় তাদের সমিতি থেকে বের করে দিতে হবে। এতে সমিতির সুনাম বাড়বে। শুধু রাজনীতিবিদ নয়, সমাজের সকল স্তরের মানুষকে ভেজালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে জঙ্গি দমন করতে পারলে খাদ্যে ভেজাল বন্ধ করতে পারবো না কেন? তবে দেশের প্রচলিত আইনের মাধ্যমেই খাদ্যে ভেজাল বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি বিএনপি-জামায়াত-রাজাকারদের বর্জন করে রাজনীতির ভেজাল বন্ধ করারও আহ্বান জানান।

ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি ও গণআজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আ ব ম ফারুক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, কৃষিবিদ ড. মো: আলী আফজাল প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026