1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হাতছাড়া হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

সংকটে পড়েছেন মার্কিন প্রযুক্তিবিদ ও অন্যতম শীর্ষ ধনকুবের মার্ক জাকারবার্গ। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলার বিচারকাজ শুরু হয়েছে। বিচারে হারলে তিনি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হারাতে পারেন।

ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে শুরু হয়েছে সেই মামলার শুনানি। ৩৭ দিন পর্যন্ত বিচারকাজ চলতে পারে।

মার্কিন ফেডারেল বাণিজ্য কমিশনের (এফটিসি) দেওয়া তথ্য অনুসারে, ইনস্টাগ্রাম অধিগ্রহণে ১০০ কোটি ডলার খরচ করেন মেটা কর্ণধার। আর হোয়াটসঅ্যাপকে হাতে পেতে ২ হাজার ২০০ কোটি ডলার ব্যয় করেছিলেন তিনি।

জাকারবার্গের বিরুদ্ধে এফটিসির অভিযোগ, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতামূলক বাজারে নিয়মতান্ত্রিকভাবে অধিগ্রহণ করা এড়াতে তার বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম (মেটা) বাজারক্ষমতার অপব্যবহার করেছে। কমিশনের দাবি, প্রতিদ্বন্দ্বীদের হুমকি মনে করে মেটা সেই দুটি প্রভাবশালী সামাজিক মাধ্যমকে কিনে নেয়।

মামলার প্রমাণ হিসেবে ২০১১-১২ সালের অভ্যন্তরীণ ইমেইল উপস্থাপন করা হয়েছে, যেখানে ইনস্টাগ্রামকে প্রতিযোগিতা ঠেকাতে কেনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তার এই মানসিকতাকে নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথে দমনমূলক পদক্ষেপ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিচারক জেমস বোসবার্গের সভাপতিত্বে জাকারবার্গের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোর ওপর মেটার একচেটিয়া আধিপত্যে আছে কি না, তা খতিয়ে দেখবেন তিনি।

এফটিসির অভিযোগ, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সমাজমাধ্যমের ৮০ শতাংশ সময় নিয়ন্ত্রণ করতেন ফেসবুক ব্যবহারকারীরা এই নিয়ে পালটা মুখ খুলেছে মেটা। তাদের যুক্তি, বাজার সম্পর্কে এফটিসির দৃষ্টিভঙ্গি খুবই সীমিত। -ফক্স নিউজ ও সিএনএন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026