1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সপ্তাহে কর্মদিবস হবে ২ দিন, ভবিষ্যদ্বাণী বিল গেটসের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যদ্বাণী করে বলছেন, আগামী ১০ বছরের মধ্যে এমন দিন আসতে চলেছে যেখানে সপ্তাহে মাত্র ২ দিন কাজ করতে হবে মানুষকে।

তিনি ভবিষ্যদ্বাণী করছেন যে, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তাই বেশিরভাগ কাজ করবে, যা আজকে মানুষ করে থাকে। জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’-তে গিয়ে তিনি এই কথা বলেছেন। আগেও বিল গেটস সাপ্তাহিক কাজের দিনের পরিমাণ কমানোর কথা বলেছেন। ২০২৩ সালে তিনি সপ্তাহে ৩ দিন কাজ করানোর পরামর্শ দিয়েছিলেন।

তথ্য বলছে, সপ্তাহে কাজের দিন কমে যাওয়া মানব সমাজে অনেক ভাল প্রভাব ফেলে। একটি সংস্থা বলছে, সপ্তাহে ১ টি কাজের দিন কমলে কর্মচারীদের প্রোডাক্টিভিটি ২৪ শতাংশ বৃদ্ধি পায়। জন্মহার বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই জাপানের টোকিওর মেট্রোপলিটন সরকার সপ্তাহে কাজের দিন কমিয়ে ৪ করে দিয়েছে। জেপি মর্গ্যানের সিইও বলেছেন ইতিমধ্যেই তারা সপ্তাহে সাড়ে তিন দিন কাজ করার কথা নিয়ে চিন্তাভাবনা করছেন।

 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কোডার, কনটেন্ট ক্রিয়েটর, গ্রাফিক ডিজাইনারসহ অনেক পেশা এআই ধীরে ধীরে দখল করে নিচ্ছে। বিল গেটসও স্বীকার করেছেন যে, কিছু চাকরি ভবিষ্যতে এআই দ্বারা প্রতিস্থাপিত হবে। তবে তিনি মনে করেন, এই পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় মানুষের ভূমিকা অপরিহার্য থাকবে।

বিল গেটসের মতে, কিছু বিশেষায়িত পেশা কখনোই পুরোপুরি এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে না। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই জীববিজ্ঞানী বা বায়োলজিস্টদের জায়গা নিতে পারবে না।’ রোগনির্ণয়, জিনোম বিশ্লেষণ এবং নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে, কিন্তু মানুষের সৃজনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখানে অপরিহার্য।

 

এছাড়া, জ্বালানি খাতেও এআই মানুষের বিকল্প হতে পারবে না বলে মনে করেন গেটস। তিনি বলেন, ‘এই ক্ষেত্র পুরোপুরি স্বয়ংক্রিয় করার কাজ এখনো অত্যন্ত জটিল।’

সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির উন্নতি অনেককে উচ্ছ্বসিত করলেও, একইসঙ্গে এটি নিয়ে শঙ্কার কথাও শোনা যাচ্ছে। এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, এবং সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফ-সহ বেশ কয়েকজন প্রযুক্তিবিদ মনে করেন, ‘এআই একসময় মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে, যা আমাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

 

বিল গেটসের মতে, এআই চাকরির বাজার পরিবর্তন করলেও, এটি মানুষের বিকল্প হয়ে উঠবে না বরং মানুষের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াবে। তাই, ভবিষ্যতের জন্য আমাদের এআই-নির্ভর দক্ষতা অর্জন ও প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো শিখতে হবে। সূত্র: টিওআই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026