1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

মাদারীপুরে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন: সেই পুলিশ সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ২১৯ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার টিবি ক্লিনিক সড়কে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ মোক্তার হোসেন নামের সেই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার রাতে নির্যাতিত ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পুলিশ লাইনের পুলিশ সদস্য মোক্তার হোসেন দীর্ঘদিন থেকে শহরের টিবি ক্লিনিক সড়কে ভাড়া থাকেন। কয়েক দিন আগে মোক্তারের গর্ভবতী স্ত্রী গ্রামের বাড়ি চলে যায়। এই সুযোগ রবিবার রাতে শহরের টিভি ক্লিনিক সড়কের প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ঘরে ডেকে নেন। এসময় দরজা বন্ধ করে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

পরে পুলিশ সদস্য মোক্তার হোসেন ওই স্কুলছাত্রীকে পেছনের ভেন্টিলেটর দিয়ে ফেলে দেন। এতে করে স্কুলছাত্রীর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. লেলিন জানিয়েছেন, ‘মেয়েটির পায়ের হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেরে উঠতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে।’

অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মোক্তার হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026