1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

গভীর রাতে পিকআপ ভ্যানে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ২২৮ বার দেখা হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে মোছা. আশা খাতুন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত তিনটার দিকে উপজেলার পৌর এলাকার উলিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে র‌্যাব ও পুলিশের তৎপড়তায় সোমবার ভোরে ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুস সালাম জানান, রাত ৩টা দিকে একটি পিকআপ ভ্যান নিয়ে ৫-৬ জন সশস্ত্র অপহরণকারী উলিপুর গ্রামের সোলায়মান হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় সোলায়মান হোসেনের মাদ্রাসা পড়ুয়া দুই মেয়ে বাড়ির উঠোনে ধান সিদ্ধ করছিল। এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে আশা খাতুনকে পিকআপ ভ্যানে তুলে নেয়। পরে আশা ও তার বোনের চিৎকারে বাবা ও চাচারা এগিয়ে এলে অপহরণকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে অপহৃতের চাচা মো. আলেক আলী (৫২) গুরুতর আহত হয়েছেন।

তিনি জানান, পরে অপহৃতের স্বজনরা তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে তাড়াশ থানা পুলিশকে ঘটনাটি জানান। খবর পেযে তাড়াশ থানা পুলিশ সিরাজগঞ্জ র‌্যাব-১২ ও হাইওয়ে পুলিশকে বিষয়টি অবগত করে। পরে র‌্যাব ও পুলিশ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু অপহরণকারীরা চেকপোস্ট বসানোর বিষয়টি টের পেয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের অদূরে আশা খাতুনকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়রা আশাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাতে র‌্যাব ও পুলিশের তাৎক্ষণিক যৌথ অভিযানের ফলে অপহরণকারীরা মাদ্রাসাছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026