1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: মানবমুক্তিতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান তথ্যমন্ত্রীর

গাজীপুরেরে শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে নিজ মোবাইলে ভিডিও ধারণের পর বন্ধুকে পাঠালো ধর্ষক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব সংবাদদাতা, শ্রীপুর, গাজীপুর

 

গাজীপুরেরে শ্রীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণ করে সেই দৃশ্য নিজের মোবাইলে ধারণ করেছে ধর্ষক । খবর পেয়ে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি মো. আরমান মিয়া (২৭) নামের ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

অভিযুক্ত আরমান মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি উপজেলার বরমী ইউনিয়নে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের শালবনের ভেতর থেকে আরমান মিয়াসহ ওই শিশুকে উদ্ধার করা হয়। শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ওই যুবক ইয়াবা সেবন করে এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

 

 

 

 

 

 

 

 

কয়েক বছর ধরে ঘটনাস্থলের পাশে মাঝেরটেক এলাকায় বন বিভাগের জমিতে কুঁড়েঘর বানিয়ে বসবাস করছে আরমান। সেখানে থেকে বিভিন্ন জায়গায় দৈনিক মজুরিভিত্তিক কাজ করে।

নির্যাতনের শিকার শিশুর বাবা জানান, দুপুর থেকেই তার মেয়েকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এরপর তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যায় বনের ভেতর চিৎকারের শব্দ শুনে এগিয়ে যান স্থানীয়রা। পরে বনের ভেতর নির্জন স্থানে হাতেনাতে আটক করা হয় আরমানকে। আটকের পর শিশুটি জানায়, তাকে ধর্ষণ করে সে দৃশ্য মোবাইলে ধারণ করেছে। পরে আরমানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে কয়েকটি ভিডিও ক্লিপ ধারণ করে তার তিন বন্ধুর মোবাইলে পাঠিয়েছে। এরপর তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আখতার জানান, আরমানকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026