1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

স্মার্ট উদ্যোক্তাদের নবযাত্রা স্বপ্ন থেকে সাফল্যের পথে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

আগামীর নেতৃত্ব তরুণদের হাতে। দেশজুড়ে তারুণ্যের অভিনব উদ্ভাবন ও উদ্যোগের খোঁজ করেছে গ্রামীণফোন। ২০১৫ সালে কার্যক্রম শুরু করে জিপি এক্সিলারেটর। এর মাধ্যমে ৫০টি স্টার্টআপের প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশের স্টার্টআপ খাতে যারা সৃজনশীল কাজ করছেন তাদের স্বীকৃতি ও উদ্ভাবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখাই এ উদ্যোগের উদ্দেশ্য। ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’র উদ্যোগে দেশজুড়ে ৫ হাজার ২০০ তরুণের কাছে পৌঁছায় জিপি এক্সিলারেটর টিম। দেশজুড়ে চলা বুটক্যাম্পের মাধ্যমে মেধাবী তরুণদের উদ্ভাবন খুঁজে বের করে তারা। কয়েক হাজার তরুণ উদ্যোক্তা এতে সাড়া দেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবন ও উদ্যোগের চমক দেখিয়েছেন। এ উদ্যোগগুলো কাজে লাগিয়ে কীভাবে নতুন কাজের ক্ষেত্র তৈরি করা যায় ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়, এ বিষয়ে সহযোগিতা করেন কমিউনিটি বিল্ডাররা। তরুণদের দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রেও এগিয়ে আসে জিপি এক্সিলারেটর। সেরাদের সেরা হন ২০ জেলার ২০ জন। ২৭ ফেব্রুয়ারি তারা নিজ নিজ উদ্ভাবন ও উদ্যোগের কথা জানাতে একত্র হয়েছিলেন রাজধানীর একটি অভিজাত হোটেলে। দর্শনার্থীদের জানান তাদের উদ্ভাবন ও কর্মযজ্ঞ। বিভিন্ন ধরনের উজ্জীবনী উদ্ভাবন ও উদ্যোগের নেপথ্যে যারা রয়েছেন তাদের স্বীকৃতি দিয়েছে জিপি এক্সিলারেটর।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026