1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘‌বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ১৯৭ বার দেখা হয়েছে

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবির দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।

রোববার দিনগত রাত ১টার দিকে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার শাহাপুরে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী সেলিম (৪৫) সদর উপজেলার কোতয়ালী থানাধীন শাহাপুর দরগাহ এলাকার বাসিন্দা ছিলেন।

বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, রোববার রাতে শাহাপুর দরগাহ মাদ্রাসার দক্ষিণে একটি নির্জন বাগানে অবস্থান নেয় টহলরত বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

তিনি জানান, তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026