1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

ঈদে অপেশাদার কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ১৬৬ বার দেখা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন ইদুল ফিতর উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলো ব্লক রেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না। অপেশাদার কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য মহাসড়কে পুলিশি টহল অব্যাহত থাকবে। সন্দেহজনক গাড়ি দেখে তা থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে।

ইদুল ফিতর উপলক্ষে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যানজট নিরসনে গার্মেন্টস কারখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে।

বিশেষ রেলের ব্যবস্থা থাকায় এবং সড়ক-মহাসড়কের উন্নয়ন কাজ আগেই শেষ হওয়ায় এবার দুর্ভোগ কম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026