1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে Sorry, something went wrong লেখা দেখতে পান ব্যবহারকারীরা।

সমস্যার কথা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে স্ক্রিনশটও দিয়েছেন অনেকে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হয়েছেন বলে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন, ফেসবুকের সার্ভার আবারও ডাউন হয়েছে কি না।

তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি।

 

অনলাইন প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ফেসবুক ব্যবহারকারী এ বিভ্রাটের কথা ওয়েবসাইটটিকে জানিয়েছেন।একই সময় যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। এ ছাড়া ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।

বিভ্রাটের কিছু সময় পর অবশ্য ফেসবুক স্বাভাবিক হয়ে যায়। তবে কেন এই সমস্যা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এমনকি এ বিষয়ে প্রাথমিকভাবে ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026