1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি বেসরকারি মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত, আবেদনের নির্দেশ

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সংকেত ১, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ২০৭ বার দেখা হয়েছে

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ: ফরিদা ইয়াসমিন

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ফরিদপুর, মাদারীপুর অঞ্চলসহ খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে ৩৬ মিলিমিটার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৩ দিনে দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026