1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

ঈদে ৯দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ১৬৭ বার দেখা হয়েছে

আসন্ন ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ‍শব-ই কদরের পরের দিন ছুটি ঘোষণা হলে এবারের রোজার ঈদে টানা নয় দিনের ছুটি পাবেন তারা। ‍এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটি ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে।
২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৩ জুন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের। কারণ ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২ জুন শব-ই কদরের ছুটি। ৩ জুন ছুটি ঘোষণা হলে ৩১ মে থেকে থেকে ৮ জুন পর্যন্ত টানা নয় দিনের ছুটি থাকবে।

২০১৬ সালে রোজার ঈদের সময় প্রধানমন্ত্রী একদিন ছুটি ঘোষণা করায় টানা নয় দিনের ছুটি পেয়েছিলেন সরকারি চাকুরেরা। রোজার ঈদের সময় ৩ জুন ছুটি দেওয়া হলে যে দীর্ঘ ছুটি মিলবে, তা নজরে এসেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরও।

তবে ৩ জুনের ছুটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তিনি মঙ্গলবার বলেন, “এই ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর এখতিয়ার, কোনো অগ্রগতি থাকলে জানাব।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “ঈদে কয়েক দিন ছুটি থাকলে মানুষের বাড়ি যেতে ও কর্মস্থলে ফিরতে সুবিধা হয়। সেই বিবেচনায় ৩ জুন ছুটি ঘোষণার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাব।” মাননীয় প্রধানমন্ত্রী চাইলে ছুটি হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026