1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

শব্দদূষণ থেকে মুক্তি মিলছে না সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ বিশেষজ্ঞদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

শব্দদূষণের কবল থেকে মুক্তি মিলছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকায় নিরাপদ শব্দসীমা ৫৫ ডেসিবেল। ২০২৪ সালের বৈশ্বিক গবেষণা সংস্থা গ্লোবাল সিটিস ইনস্টিটিউশনের সমীক্ষা অনুযায়ী, বাণিজ্যিক ও যানজটপ্রবণ এলাকায় দূষণের মাত্রা ৮৫ ডেসিবেলের বেশি। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এলাকায়ও শব্দদূষণে টিকে থাকা দায়। যানবাহনের হর্নের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত উচ্চশব্দে মাইক এবং সাউন্ড সিস্টেমের শব্দ চলে গভীর রাত পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, শব্দদূষণ বন্ধ করতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। চালকরা যখন ইচ্ছা গাড়ি থামাচ্ছেন। আড়াআড়ি গাড়ি রেখে রাস্তা আটকে দিচ্ছেন। কখনো ডানে, কখনো বাঁ পাশ দিয়ে ওভারটেক করছেন। গাড়ি পার্ক করে রাখছেন রাস্তায়। এসব ঠিক না করে যদি বলা হয় হর্ন বাজানো যাবে না, এটা কিন্তু কাজ করবে না। ব্যর্থ হবে। শব্দদূষণ রোধে আইন আছে। জেল-জরিমানার বিধানও আছে। তার প্রয়োগ হয় কতটা, তা নিয়ে বিশেষ তথ্য পাওয়া যায় না।

বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করা ইকরামুল ইসলাম বলেন, ‘আমার বাসা মগবাজারে। সম্প্রতি রাত ২টায় আমি ৯৯৯-এ কল করি। পাশের বাসার ছাদে উচ্চশব্দে হওয়া গান পুলিশ গিয়ে বন্ধ করে দিলেও আধা ঘণ্টা পর আবার শুরু হয়। চলে রাত ৪টা পর্যন্ত।’

রাজধানীর নতুনবাজারে বাস করা মেহেদী জামান জানান, সম্প্রতি রাত ৩টা পর্যন্ত এক বাড়ির ছাদে উচ্চশব্দে গান বাজানো হয়। পুলিশে বারবার অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026