1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

১০ টাকা ধরিয়ে দিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ২০৪ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি, ফেনীর ছাগলনাইয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বাহার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ গতকাল রাতেই অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করে।

বাহার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া নাপিতঘাটা এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় হকার।

পুলিশ ও এলাকাবাসী জানান, ছাগলনাইয়ায় ভাড়া বাসায় থাকে শিশুটির পরিবার। গতকাল শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতে বাহার তার হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দেন। এরপর তাকে কোলে করে পাশের একটি দোকানঘরে নিয়ে ধর্ষণ করেন। দোকানঘরে শিশুর কান্নার শব্দ শুনে শিশুটির মা সেখানে গিয়ে বাহারকে দেখতে পান। তিনি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে। তবে তখন তাঁকে ধরা যায়নি। পরে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষা শেষে ২২ ধারায় শিশুটির জবানবন্দি নেওয়া হবে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026