1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

বিএনপি একটি অকার্যকর দলে পরিণত হয়েছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ১৬৬ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি একটি অকার্যকর দলে পরিণত হয়েছে।
বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অধম্য গতিতে এগিয়ে চলছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে এসে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ডলার, দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে, দেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরে উন্নীত হয়েছে। সুতরাং রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের নেতৃত্বে বিএনপি অকার্যকর দলে পরিণত হয়েছে।’
এর আগে তথ্যমন্ত্রীর সাথে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাক্ষাতে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’র উপর নির্মিতব্য ছবির বিষয়ে আলোচনা হয়েছে।
বঙ্গবন্ধু ফিল্মের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ছবির স্ক্রিপ্ট রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন। তিনি দুই সপ্তাহ এদেশে থাকবেন।
বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এই ছবিটি পরিচালনা করবেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ছবিটি ভারত-বাংলাদেশের যৌথ মালিকানায় নির্মিত হচ্ছে। এতে বাংলাদেশের মালিকানা ৬০ শতাংশ এবং ভারতের মালিকানা ৪০ শতাংশ।
ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর বিষয়ে অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখানোর ব্যাপারেও হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়ার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নাজিমুদ্দিন রোডের কারাগারে বেগম খালেদা জিয়াকে রাখার বিষয়ে বিএনপি বলেছে, উনাকে জনমানবহীন নির্জন কারাগারে রাখা হয়েছে। এখন উনাকে নবনির্মিত অত্যাধুনিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পুরনো কারাগারটি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে। এখনতো বিএনপির খুশি হওয়ারই কথা।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026