1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

পয়সা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি আদালতও কেনা যায়: নাসিম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এই দেশে পয়সা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কেনা যায়, পয়সা দিয়ে আইনজীবী কেনা যায়, এমনকি আদালত পর্যন্ত কেনা যায় পয়সা দিয়ে। তাই বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করুন। তাহলে দেখবেন, এসব অপরাধ কমে গেছে। বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর এসব অপরাধী।
|আরো খবর

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে: হানিফ
‘জামায়াতের রাজনীতি করার অধিকার নেই’
বহিরাগত কর্মিদের তালিকা করছে আওয়ামী লীগ

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা প্রসঙ্গে নাসিম বলেন, প্রতিদিন দেখছি নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা এসব আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। সরকার যখন ক্ষমতায় থাকে, তখন কেন কী কারণে সিরিজের মতো করে এ ধরনের ঘটনা ঘটছে? এ ঘটনার ক্রিমিনালরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে?

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়ে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করুন। বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে। তাই তাদের অপরাধগুলো কমে আসে।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আওয়ামী লীগ কোনদিনও জনগণের দ্বারা ক্ষমতাচ্যুত হয় নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছে অথবা ক্ষমতায় আসতে পারে নাই। আজ যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম একজন খলনায়ক। অনেক লড়াই সংগ্রাম করে আজ বঙ্গবন্ধু কন্যাকে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে।

বিএনপি এখন ছিন্নভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা আল্লাহর রহমতে জনগণের সমর্থনে দীর্ঘদিন ক্ষমতায় আছি। মনে রাখতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত যখন ব্যর্থ হয়, তখন গভীর ষড়যন্ত্র চলে। আজ আমরা আশ্বস্ত হতাম যদি বিএনপি বিরোধী দল হিসেবে থাকতো। ভয় ওখানে, বিএনপি এখন ছিন্নভিন্ন হয়ে গেছে। তার জোট ছিন্নভিন্ন হয়ে গেছে।

আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিনেত্রী সাহারা কবরী প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026