1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

নার্স তানিয়া ধর্ষণ-হত্যা: এবার স্বীকারোক্তিমূূলক জবানবন্দি দিলেন হেলপার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২০৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসের হেলপার লালন মিয়া। মঙ্গলবার সন্ধ্যার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের আদালতে এ জবানবন্দি সম্পন্ন হয়। এরপর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত শনিবার বাসের চালক নূরুজ্জামানও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে চলন্ত বাসে চালক নূরুজ্জামান ও হেলপার লালনসহ তিনজন মিলে তানিয়াকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। বাসচালক নূরুজ্জামানের জবানবন্দির সাথে হেলপার লালনের জবানবন্দির মিল রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়। স্বর্ণলতা পরিবহনের একটি বাসে ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামের নিজ বাড়িতে যাবার পথে ঘটনাটি ঘটে। ঐদিন রাতেই পুলিশ বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে। গত বুধবার তাদেরকে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে পুলিশের কাছে চালক নূরুজ্জামান ও হেলপার লালন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপরই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026