1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

‘ড. কামালের নেতৃত্বে ক্ষমতায় যাবে গণফোরাম’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ; স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতেই জনগণকে দেশের মালিক হিসাবে প্রতিষ্ঠা করতে চান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, আসুন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে জনগণকে দেশের মালিক হিসাবে প্রতিষ্টা করি। এজন্য আগামী ছয় মাসের মধ্যে তার দলের নেতাকর্মীদের সর্বস্তরের মানুষকে কার্যকরিভাবে সংগঠিত করার আহবান জানিয়েছেন তিনি।

আবার দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া আশা করছেন ড. কামাল হোসের নেতৃত্বে ইনশাল্লাহ ক্ষমতা যাবে গণফোরাম । মঙ্গলবার রাজধানীর আরামবাগস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের কর্মীসভায় এ অভিমত উঠে আসে।
সভায় ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্রের নামে দেশে কী হচ্ছে মানুষ বুঝে গেছে। দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণকে কাগুজে মালিক হলে চলবে না। তাদের বাস্তবে মালিক হতে হবে। তাই মালিক মালিকের ভূমিকায় নামতে হবে। দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে। মানুষ চাচ্ছে কার্যকর নেতৃত্ব। এসময় দেশের মানুষ যেভাবে কার্যকর মালিক হতে চান তা গণফোরাম কর্মীরা করে দেখাবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ড. রেজা কিবরিয়া বলেন, তৃতীয় শক্তি নয়, ভবিষ্যতে দলের পরীক্ষিত নেতাকর্মীদের সহায়তায় আমরাই ক্ষমতায় যাব। দেশের মানুষ এই মুহুর্তে পরিবর্তন চায়। প্রকৃত নির্বাচন চায়। একটি দল ছোট হয়ে থাকবে এমন কিছুতে থাকতে আমি আগ্রহী নই। গণফোরাম ড. কামাল হোসেনের নেতৃত্বে ইনশাল্লাহ ক্ষমতা যাবে।

সভায় আরো বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোক্কাবির খান এমপি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল অব. আমসা আমিন, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন দলের মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026