1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

হোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

বিশ্বে ২০০ কোটিরও বেশি কল প্রতিদিন আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের আরও উন্নত যোগাযোগ অভিজ্ঞতা দিতে অ্যাপটি তাদের কল করার সুবিধায় কিছু পরিবর্তন এনেছে। নতুন সুবিধার ফলে গ্রুপ কল, ভিডিও ইফেক্ট ও ডেস্কটপ অ্যাপ ব্যবহারকে আরও সহজ, গতিশীল এবং আনন্দময় করে তুলবে।

হোয়াটসঅ্যাপ এবার গ্রুপ কল সুবিধায় নির্দিষ্ট অংশগ্রহণকারী বেছে নেওয়ার সুযোগ যোগ করেছে। আগে গ্রুপ চ্যাট থেকে কল শুরু করলে পুরো গ্রুপের সবাই এতে অন্তর্ভুক্ত হতেন। এখন থেকে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কয়েকজনকে নির্বাচন করে কল করতে পারবেন। বিশেষ পরিকল্পনা বা ব্যক্তিগত আলোচনা, যেমন সারপ্রাইজ পার্টির আয়োজন বা উপহার বিনিময়ের পরিকল্পনায় এই সুবিধাটি বিশেষভাবে কার্যকর হবে।

ভিডিও কলে নতুন ইফেক্টের সংযোজন হয়েছে। ভিডিও কলকে আরও আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপ নতুন কিছু মজার ইফেক্ট এনেছে। এখন ব্যবহারকারীরা কুকুরের কান, পানির নিচে থাকার ভঙ্গি কিংবা ক্যারাওকের মাইক্রোফোনের মতো দশটি ভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই মজার ইফেক্ট ব্যক্তিগত এবং গ্রুপ ভিডিও কলকে আনন্দময় করবে এবং বৈচিত্র্য যোগ করবে।

ডেস্কটপ অ্যাপে উন্নত কল ব্যবস্থাপনা সুবিধা চালু করা হয়েছে। ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কলিংয়ের অভিজ্ঞতা আরও সহজ করেছে। নতুন কল ট্যাবে ব্যবহারকারীরা সহজেই কল শুরু করতে পারবেন, কল লিংক তৈরি করতে পারবেন কিংবা সরাসরি একটি নম্বরে কল দিতে পারবেন। উন্নত এই ইন্টারফেস ডেস্কটপ থেকে কলিং আরও স্বাচ্ছন্দ্যময় ও দ্রুত করবে।

ভিডিও কলের মান আরও উন্নত করেছে হোয়াটসঅ্যাপ। যার ফলে এখন হোয়াটসঅ্যাপের কলের মান আগের চেয়ে আরও নির্ভরযোগ্য এবং উচ্চ রেজল্যুশনের হবে। ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মেই এখন ভিডিও কলে পরিষ্কার ছবি ও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026