1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

৩০২ কোটি টাকা পাচারের অভিযোগ ১০ কোটিতে দফারফা সিআইডির চূড়ান্ত প্রতিবেদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

একটি প্রতিষ্ঠান অনলাইনে প্রতারণার মাধ্যমে ৩০২ কোটি টাকা আত্মসাৎ করেছে। তবে ১০ কোটি টাকায় দফারফা করে অর্থ আত্মসাৎকারীদের বাঁচিয়ে দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। জুলাই বিপ্লবের পর এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে নতুন করে তদন্ত হবে বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ক্ষেত্রে যা হয়েছে তা সম্পূর্ণ তৎকালীন সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়ার ইচ্ছা অনুযায়ী। তারা জানতে পেরেছেন, প্রায় ১০ কোটি টাকার বিনিময়ে সে সময়ের সিআইডিপ্রধান তদন্ত কর্মকর্তাকে দিয়ে চার্জশিটের বদলে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করিয়েছেন।

এই অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবসাইট রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফুল ইসলাম, তার ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী আইরিন ইসলামের বিরুদ্ধে। সিআইডি প্রথমে জানিয়েছিল, ওই অভিযুক্তরা রিং আইডির হিসাব থেকে প্রায় ৩৩ কোটি টাকা শেয়ারবাজারে স্থানান্তর করে। প্রায় এক বছরের অনুসন্ধান শেষে ২০২২ সালের ৪ আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিংয়ের মামলা করে সিআইডি। এরপর আরও এক বছর তদন্ত শেষে গত বছরের ১৯ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মনিরুজ্জামান। তিনি মামলাটির দ্বিতীয় তদন্ত কর্মকর্তা। রিং আইডির মামলায় সিআইডির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তারা বলছেন, সাধারণত মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয় প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে। রিং আইডির কর্মকর্তাদের বিরুদ্ধে যে সংস্থা মামলা করেছে, তারাই আবার বলছে অভিযোগ সঠিক নয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026