1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও সহকারী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোরের দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক শামীম (৩০) ও তার অজ্ঞাতপরিচয় সহকারী (১৮)। চালক শামীম যশোরের কোতোয়ালি থানার চাঁচড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে তার সহকারীর বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে গাছের চারা বহনকারী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। চালক ট্রাকটি থামিয়ে মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছভর্তি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শামীম প্রাণ হারান এবং তার পাশে থাকা সহকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় পিকআপের সহকারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের দিকে কুয়াশা বা অসতর্কতার কারণে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক্সপ্রেসওয়েতে চাকা পাংচার হওয়া গাছের চারাভর্তি একটি ট্রাককে পেছন থেকে মাছবাহী পিকআপটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026