1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

লুট ১৯ হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত থেকে ১৯ হাজার কোটি টাকা লুটপাট করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল ২২ প্রকল্প। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে এসব প্রকল্পের কাজ বন্ধ করে রেখেছে। বিশেষ করে প্রকল্প পরিচালকদের (পিডি) সব ধরনের কেনাকাটা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সাত সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ২২ প্রকল্পের বেশির ভাগ নেওয়া হয় ২০১৬ সালে। কয়েকটি প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। কয়েকটি প্রকল্পে টাকা বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয়। প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে তৎকালীন সরকারের নীতিনির্ধারকদের সিদ্ধান্তে। এসব প্রকল্পের টাকা ছাড় হতো তাদের সরাসরি সিদ্ধান্তে। কেনাকাটার জন্য তাদের পছন্দের ফার্ম বা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব দেওয়া হতো। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা দায়িত্ব নেওয়ার পর তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি খাতের ২২ প্রকল্পের নানা অনিয়ম জেনে উষ্মা প্রকাশ করেছেন। তদন্ত কমিটিকে ওইসব প্রকল্পের বিস্তারিত জানতে কড়া নির্দেশনা দিয়েছেন। কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। মূলত প্রকল্পগুলোর তিনটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এগুলো হলো- কী পরিমাণ টাকা লুটপাট করা হয়েছে, এসবের সঙ্গে সরকার ও রাজনৈতিক দলের কারা সম্পৃক্ত ছিল এবং যেসব প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে সেগুলোর বিস্তারিত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026