1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ছাত্রলীগের নবগঠিত কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার সময়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২১৯ বার দেখা হয়েছে

ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে অধিক তদন্তের মাধ্যমে অর্থবহ কমিটি গঠনের দাবি জানিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। এজন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে পদবঞ্চিতরা।

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিপু তন্বী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিগত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, যারা সক্রিয়ভাবে বিগত সময়গুলোতে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল তাদের একটি বৃহৎ অংশকে বাদ কিংবা সঠিক মূল্যায়ন না করে ছাত্রলীগে নিস্ক্রিয়, সাবেক চাকরিজীবী, বিবাহিত, অছাত্র, গঠনতন্ত্রের অধিক বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের দায়ে আজীবন বহিষ্কৃতসহ নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে। এমন ব্যক্তিদের পদায়ন দেখে ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে আমাদের ব্যথিত করেছে।

উল্লেখ্য, আংশিক কমিটি গঠনের প্রায় ১০ মাসের মাথায় বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত শনিবার নতুন কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে গেল বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পরে ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৬১ জনকে সহ-সভাপতি, ১১ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ১১ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন গঠিত কমিটিতে অছাত্র-বিবাহিতসহ অনেক বিতর্কিতদের জায়গা দিতে বাদ পড়েছেন অনেক ত্যাগী নেতা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026