1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট ; সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া সেই ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে বন্দর বাজার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সারোয়ার হোসেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, উইমেন্স মেডিকেলের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সে জামিন নিয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন। তবে তাকে থানায় নেয়া হয়েছে। জামিনের কাগজ দেখাতে পারলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সারোয়ার হোসেনের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী চিকিৎসা নিতে গিয়ে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। এসময় সারোয়ার ধারালো অস্ত্র দেখিয়ে ডা. নাজিফা আনজুম নিশাত নামের একজন শিক্ষানবিশ চিকিৎসককে হত্যা ও ধর্ষণেরও হুমকি দেন।

এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা হাসপাতালের বাইরে এসে কর্মবিরতি পালন করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তারা কাজে যোগ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026