1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ পরিবারের ৮ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

প্রযুক্তি ডেস্ক

 

গত মাসে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোন আনার পর থেকে বেশ ভালোই ঝামেলায় পড়েছে অ্যাপল। বাজারে আসার পরপরই নতুন আইফোনের স্পর্শনির্ভর পর্দা কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। এবার কোনো কারণ ছাড়াই নতুন আইফোন হঠাৎ করে রিস্টার্ট ও হ্যাং হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটসহ ম্যাক রিউমার ফোরাম ও অ্যাপলের কমিউনিটি ফোরামে বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, আইওএস ১৮-এর হালনাগাদ সংস্করণ আইওএস ১৮.০.১ ও ১৮.১ ইনস্টল করার পরও দিনে কয়েকবার আইফোন ১৬ রিস্টার্ট হচ্ছে। এমনকি হঠাৎ করে আইফোনের পর্দা কাজ না করার পাশাপাশি হ্যাং হয়ে যাচ্ছে।

নতুন আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন

নতুন আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন
প্রাথমিকভাবে আইফোন ১৬ প্রো মডেলে রিস্টার্ট ও হ্যাং সমস্যা দেখা দিলেও পরে আইফোন ১৬ সিরিজের অন্য মডেলগুলোতে একই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। অবশ্য নতুন আইফোনের মডেলভেদে রিস্টার্ট হওয়ার সংখ্যার তারতম্যও হয়ে থাকে বলে জানিয়েছেন তাঁরা।

নতুন আইফোন হঠাৎ করে রিস্টার্ট হয়ে যাওয়ার পাশাপাশি হ্যাং হয়ে যাওয়ার বিষয়ে বরাবরের মতো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপলের আইক্লাউড থেকে সফটওয়্যার রিস্টোরের পরিবর্তে আইফোনে নতুন করে সব সফটওয়্যার ইনস্টল করলে এ ধরনের সমস্যা হচ্ছে না। আর তাই আইক্লাউডের কারিগরি ত্রুটির কারণেই নতুন আইফোন রিস্টার্ট ও হ্যাং হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।

নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত জানেন

নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত জানেন
গত ৯ সেপ্টেম্বর আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোন উন্মুক্ত করে অ্যাপল। ২০ সেপ্টেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন মডেলের আইফোনগুলোর বিক্রয় কার্যক্রম শুরু হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026