1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কারওয়ানবাজারে বেসিস অফিস ঘেরাও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

রাজধানীর কারওয়ানবাজারে বেসরকারি সফটওয়্যার ভিত্তিক সংগঠন বেসিস (এসোসিশেন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস)-এর নির্বাহী পরিষদ বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংগঠনটির অফিস ঘেরাও করেছে। শিক্ষার্থীদের দাবি, বেসিসের এক্সিকিউটিভ কাউন্সিল বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ঠ। চলতি বছরের প্রথম দিকে তিন বছরের জন্য গঠিত বেসিসের কমিটি জোরপূর্বক দেওয়া হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কাওরানবাজারের বিডিবিএল ব্যাংক ভবনের লেভেল-৫ এ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী বেসিস অফিস ঘেরাও করে। এ সময় বেসিসের সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামালকে শিক্ষার্থীরা তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ অফিস থেকে পালিয়ে যান। শিক্ষার্থীরা বেসিসের নির্বাহী কাউন্সিলের সভাপতিসহ ১১ জনকে পদত্যাগ করার দাবিতে শ্লোগান দেয়।

ঘটনার পর তেজগাঁও থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বেসিসের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে নির্বাহী কাউন্সিলের সদস্যদের পদত্যাগের দাবি করে বক্তব্য রাখে হাসনাত শাহরিয়ার তপু ও মাশরাফি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026