1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে মার্কিন সুপ্রিম কোর্টের বাধা, নতুন আইনের ঘোষণা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরান ও ওমানের, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

কারাগারে মারধরের শিকার সাবেক এমপি এনামুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী–৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল। সন্ধ্যার পর তাঁকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাঁকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়কে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, ‘এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া লাগবে।’

এনামুল হক নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী–৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে।

এরপর ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র‍্যাব–৫। ২৩ সেপ্টেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে। বিচারক মো. হাদিউজ্জামান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026