1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

খাদ্যে ভেজালকারীরা দেশ ও মানবতার শক্র : খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ১৬১ বার দেখা হয়েছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে বলেছেন, যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র।
তিনি বলেন, ‘শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাসই জনগণ নিরাপদ খাদ্য খাবে।’
আজ সকালে বাংলাদেশ সচিবালয়স্থ ২ নং গেটের সম্মূখে অনুষ্ঠিত “পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন” শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে সবার মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা জরুরী। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই মিলে একযোগে, এক হয়ে কাজ করে এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
তিনি বলেন, আতংকিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হয় তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
পবিত্র রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রচলিত আইনে শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি করা হবে।
মন্ত্রী ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণে জনসচেতনতা গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুযুল হক ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে আজাদ ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026