1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

বগুড়ার শেরপুর ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হ‌লেন, সিরাজগ‌ঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের মো. ওলিউজ্জামানের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তার ছে‌লে সাইফুল ইসলাম (৪)।

এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নাসিম হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। নাসিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, শেরপু‌রের গোলাম (৫০) ও কাওছার আলী। প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা গেলেও পুরো ঠিকানা জানা যায়নি।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শে‌ষে মরদেহ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026