1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

 

জেলা প্রতিনিধি

 

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ চক্রবর্ত্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের নাম- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং একজন নারী হাসপাতালে মারা গেছেন, তার নাম-পরিচয় জানা যায়নি।

৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের পাল পাড়া এলাকা থেকে রথযাত্রা শুরু হয়। কিছুদুর যাওয়ার পরই রথের চূড়ার সঙ্গে সড়কের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক লাইন জড়িয়ে যায়। এতে পুরো রথটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং লাইনটিতে আগুন ধরে যায়। এ সময় রথের ওপরে থাকা বেশ কয়েকজন নিচে পড়ে যান।

মূলত ওই সময় যারা রথটির ওপরে ছিলেন তারাই আহত–নিহত হন।

জেলা প্রশাসক জানিয়েছেন, আহতদের মধ্যে যাদের অবস্থা বেশি খারাপ তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন, বিকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026