1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

গরমে মোবাইলের ব্যাটারির যত্ন নেবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

প্রযুক্তি সময় ডেস্ক

বাড়ছে গরম। এই সময় ইলেকট্রনিক জিনিসের বিশেষ যত্নের প্রয়োজন। এমনিতেই তাপমাত্রা থাকে বেশি। তার পর দীর্ঘক্ষণ তা ব্যবহার করলে বা চালিয়ে রাখলে খুব তাড়াতাড়ি তা গরম হয়ে যায়। যার মধ্যে অন্যতম হলো মোবাইল। এই সময় সচেতনতার অভাব হলেই ঘটে যেতে পারে বিপত্তি। তাই কয়েকটা বিষয় অবশ্যই নজর রাখুন, নইলে ঘটতে পারে চরম অঘটন।

বিপদ এড়াতে যা যা করবেন

১. বেশিক্ষণ মোবাইল চার্জ দেবেন না। প্রতিটা ফোনের ব্যাটারির ক্ষমতার ওপর নির্ভর করে তা কতক্ষণ চার্জে দিতে হয়। তাই নির্দিষ্ট সেই ২-৪ ঘণ্টার বেশি চার্জে বসিয়ে রাখবেন না।

২. মোবাইল চার্জে দিয়ে কথা বলবেন না। এখন তাপমাত্রা এমনই গরম, মোবাইল চার্জে থাকলে গরম হয়ে যায়। তার ওপর যদি ফোন করা হয়, তাতে ব্যাটারিতে চাপ পড়ে।

৩. কোনো কাজের ব্যস্ততায় রোদে মোবাইল ফেলে রাখবেন না। ধরুন এমন কোথাও আছেন, যেখানে রোদ, হয়তো ভুলে হাতের কাছে ফোনটা রেখেদিলেন, এমনটা করবেন না। তাতে ফোনের সমস্যা বেড়ে যেতে পারে।

৪. কোনো মোবাইলের ব্যাটারি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তা জোর করে ব্যবহার করা নয়। তা দ্রুত পাল্টে ফেলুন। অনেক সময় দেখবেন মোবাইলের পেছনে কিছু অংশে ফ্লুইড বেরিয়ে আসে, সে ক্ষেত্রে সচেতন থাকুন ও মোবাইল পাল্টে ফেলুন।

৫. মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলবেন না। এতে সমস্যা বাড়তে পাড়ে। মোবাইলকে বিশ্রাম দিন। ঠাণ্ডা হতে দিন। নয়তো বিপদের সম্ভাবনা বাড়বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026