1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি ; বাগেরহাটের রামপাল উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : মেসির জোড়া গোলে ফাইনালের পথে বার্সা

পুলিশ নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন-সোহাগ (৩৫) ও সঞ্জিত মন্ডল (৫০)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার সার্জেট বাচু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধনতাবশত খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে ওঠার সময়ে মোংলার দিকে যাওয়া একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে।

এতে মাহেদ্রটি দুমড়ে মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026