1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

এক মেয়ের সঙ্গে দুই ছেলের প্রেম, একজন খুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ২১৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় রাশেদ নামে এক শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই রাসেল ও আরিফ নামে দুইজনকে গ্রেফতার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, একজন মেয়ের সঙ্গে দুইজন ছেলের প্রেমের দ্বন্দ্বের জের ধরেই রাশেদ হোসেনকে (১৫) হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে রাশেদ সদর দক্ষিণ উপজেলায় ফরিদ নেটস্ নামে একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। গত রবিবার বিকালে ফ্যাক্টরি থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকা থেকে গলাকাটা অবস্থায় রাশেদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাশেদের বোন নিপা আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গুলিস্তানে হামলার দায় স্বীকার আইএসের!
গ্রেফতারকৃতরা হলেন- নিহত রাশেদের একই ফ্যাক্টরির সহকর্মী জেলার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. রাসেল (১৮) এবং একই উপজেলার বানীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিফ (১৮)।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, একজন মেয়ের সঙ্গে নিহত রাশেদের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে রাসেলও পছন্দ করতো। তাই ওই মেয়ের জীবন থেকে রাশেদকে সরিয়ে দেওয়ার জন্য রাসেল ও তার বন্ধু আরিফ রবিবার বিকালে ফ্যাক্টরি থেকে কৌশলে রাশেদকে ডেকে নিয়ে যায়। এরপর ওই দিন রাতে তাকে জবাই করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি চাকু, ব্লেডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026