1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ মুছে দিল ফেসবুক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

‘আইটি ডেস্ক

 

সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার’ অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’ সংশ্লিষ্ট ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ মুছে দিয়েছে ফেসবুক।এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল।

গত বুধবার প্রকাশিত মেটার ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদমাধ্যমে হিসেবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপিবিরোধী কনটেন্ট পোস্ট করেছে।

এতে আরও বলা হয়, ‘প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগসাজশে অন্যদের বিভ্রান্ত করছে। তারা কারা এবং কি করছে- এই সম্পর্ক ভুয়া তথ্য প্রচার করে।’

এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স (সাবেক টুইটার), টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে মেটা।

এ বছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ ছাড়াও চীন, ক্রোয়েশিয়া, ইরান, ইসরাইল, মালদোভা ও মাদাগাস্কারে ছয়টি ভুয়া প্রচারাভিযান মুছে দিয়েছে মেটা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026