1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

গর্তে মিলল দুই শিশুসহ একই পরিবারের ৩ সদস্যের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক।

 

ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারীসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো একই পরিবারের সদস্যদের বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিন মরদেহ পাওয়া যায়।

মরদেহগুলো ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামে একটি পুকুরের পাশে পতিত জমিতে পুঁতে রাখা হয়েছিল তিনটি মরদেহ। আনুমানিক সপ্তাহখানেক আগে হালকা মাটি চাপা দিয়ে পুঁতে রাখায় পচে গেছে মরদেহ। এর ফলে দুর্গন্ধ ছড়ানোয় সোমবার রাতে শিয়াল টেনেহেঁচড়ে গর্ত থেকে বের করে আনে মরদেহ। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মসজিদের দিকে যাওয়ার পথে খেতের মধ্যে দুই শিশুর মরদেহ এবং ঝোপের ভেতর ছোট্ট গর্তে হাতের একটি অংশ দেখতে পান স্থানীয় দুই যুবক। পরে তারা খবর দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, পিবিআই ও র‍্যাব।

এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছে। তারা একই পরিবার সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় ঘটনাটি ঘটিয়ে এখানে মরদেহ পুঁতে রাখতে পারে। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026