1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

তারেক রহমানের সিদ্ধান্তেই শপথ: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ২১৭ বার দেখা হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপি থেকে নির্বাচিত চার নেতা আজ শপথ নিয়েছেন।

আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচিত চার সাংসদ শপথ নেওয়ার পর বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সিদ্ধান্তের কথা জানান।

তারেক রহমানের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তির দাবিতে সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ, রাজপথের সংগ্রাম যুগপৎভাবে চালিয়ে যাওয়াকে যুক্তিযুক্ত মনে করছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছেন—এমন খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সময় হলেই তা জানতে পারবেন।’

বিএনপি থেকে নির্বাচিত চারজন সাংসদ আজ শপথ নিয়েছেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। তাঁরা আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান। এর আগে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল শপথ নেন। এখন বিএনপি থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শুধু শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন।
৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকেই বিএনপির সিদ্ধান্ত ছিল শপথ না নেওয়ার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026