1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ফোনের ব্যাটারি ভালো রাখতে যা করবেন না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

স্মার্টফোন ব্যবহারের কিছুদিন পরই দেখা যায় ফোনের ব্যাটারিতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ফোন ঠিকভাবে চার্জ হচ্ছে না কিংবা চার্জিংয়ের সময় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আবার দেখা যায় ফুল চার্জ হওয়ার কিছুক্ষণ পর ফোন ব্যবহার না করলেও চার্জ কমে যাচ্ছে।

এই সমস্যাগুলো সাধারণত ব্যবহারকারীর ভুলের কারণেই হয়। কিছু ভুল এড়িয়ে চললে নিজেদের ফোনের ব্যাটারিকে নতুনের মতো ভালো রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেসব-

 

>> গরম আবহাওয়ায় ফোন অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আবার ফোন চার্জ করার সময়েও ব্যাটারি গরম হয়ে যেতে পারে। কেস বা কভারের মধ্যে ফোন রেখে চার্জ করলে এমনটা হতে পারে। কারণ কেস থাকার কারণে চার্জ দেওয়ার সময় ব্যাটারি থেকে যে তাপ নির্গত হয়, ফলে ফোনের ব্যাটারি গরম হতে পারে।

 

পুরোনো স্মার্টফোন ৬ কাজে লাগাতে পারেন
>> ব্যাটারি গরম হয়ে গেলে চার্জিংও বন্ধ হয়ে যায়। ফলে ব্যাটারির চার্জিং শতাংশ বৃদ্ধির পরিবর্তে তা কমে যেতে শুরু করে। তাই ব্যবহারকারীদের এই পরামর্শ দেওয়া হয় যে, যখনই তারা ফোনটি চার্জিংয়ে রাখবেন, তখন ফোনের কেস/কভারটি সরিয়ে ফেলুন।

>> অনেক সময় ব্যবহারকারীরা ফোনের ব্যাটারি খুব কমে যাওয়ার পরেই ফোনটিকে চার্জে বসানোর কথা ভাবেন। এমন পরিস্থিতিতে ব্যাটারি কত শতাংশ চার্জ করা উচিত, সেটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

>> ব্যবহারকারী যদি ফোনের ব্যাটারি ১০-১৫ শতাংশতে পৌঁছনোর পরেই চার্জ করতে শুরু করেন, তাহলে তা ব্যাটারির উপর খারাপ প্রভাব ফেলবে। ফলে ধীরে ধীরে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

>> অনেকে সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। এই কাজটি মোটেই করবেন না। আসলে ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ করাও ফোনের ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো বলে প্রমাণিত হয় না। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে শুরু করে।

 

>> ফোন চার্জ দেওয়ার সময় সেটি টেবিলের উপর রাখার চেষ্টা করুন। ফোন এমন জায়গায় রেখে চার্জ দিন যেখানে ডিভাইস গরম হবে না। বিছানার উপর রেখে ফোন চার্জ না দেওয়াই ভালো। টেবিল বা এই জাতীয় কোনো অংশে ফোন চার্জ দিন।

>> ফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না। গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা এমনকি ফোনের কোনো ব্যবহারই চার্জে বসিয়ে করা উচিত নয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026