1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

‘বাংলাদেশের কোনো ফেসবুক আইডি নিরাপদ নয়’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ২৭১ বার দেখা হয়েছে

বাংলাদেশের কোনো ফেসবুক আইডি নিরাপদ নয়, যেকোনো সময় ব্যক্তিগত তথ্য–উপাত্ত হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ফেসবুক আইডি হ্যাক হচ্ছে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলাম।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামের হোটেল সৈকতে গতকাল শুক্রবার শুরু হওয়া বিডিনগের দশম সম্মেলনের উদ্বোধনীতে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কথা বলেন।

নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ বা নগ হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারদের একটি গ্লোবাল কমিউনিটি বা ফোরাম, যারা নিজেদের মধ্যে অপারেশনাল-বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময় করে। ফলে, বিডিনগও অন্যান্য দেশ ও অঞ্চলের মতো নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ, যেমন: সাউথ এশিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (সেনগ), নর্থ আমেরিকান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (ন্যানগ), জাপান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (জেনগ), অস্ট্রেলিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (অসনগ), এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিসের (অ্যাপ্রিকট) সঙ্গে কাজ করে। বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন গবেষণা সম্পাদন, স্থানীয় দক্ষ ও প্রতিভাবানদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি উন্নত ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করে আসছে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশে ফেসবুক আইডি হ্যাক নিয়ে ফেসবুক কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করেছে। তা ছাড়া সবাইকে ‘ইমো’ ব্যবহারেও সচেতন থাকতে হবে।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামের হোটেল সৈকতে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিডিনগ সম্মেলন ও কর্মশালার মাধ্যমে প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করছে। এ ক্ষেত্রে এখানকার তরুণেরা অগ্রণী ভূমিকা রাখছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিনগ বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান রাশেদ আমিন, বিডিনগ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এবং এপনিক পলিসি সিগের কো-চেয়ারম্যান সুমন আহমেদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক এবং বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম।

আজ ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে আইপিভি ৬ ডেপলয়মেন্ট এবং আইপি মাল্টিকাস্ট–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এবারের আয়োজনের সহ-আয়োজক হিসেবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026