1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

হঠাৎ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার দেখা হয়েছে

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সেখানকার পরিস্থিতি এখন উত্তপ্ত। মিশা-ডিপজলদের আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা হয়।

তাৎক্ষণিকভাবে কে বা কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন মিশা সওদাগর। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনার সূত্রপাত।

হামলায় অন্তত ২০ জন সংবাদকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।

ঘটনাস্থলে সাংবাদিক লিমন আহমেদ কালবেলাকে বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছিলাম। সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে আসি। কিন্তু এইভাবে সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।

এরই মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকের রক্তাক্ত হওয়ার ভিডিও ফুটেজ কালবেলার কাছে এসেছে। সাংবাদিকদের অভিযোগ এই হামলার পেছনে বেশ কয়েকজন শিল্পীও জড়িত।

রাত সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের কাছে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়।

বিষয়টি সাংবাদিক ও শিল্পী দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

রাত ৯ টার দিকে একাধিক ব্যক্তি কালবেলাকে জানিয়েছেন, চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে একজন ইউটিউবার আপত্তির প্রশ্ন করেন। যেটি উপস্থিত শিল্পীদের একটি অংশ মেনে নিতে পারেননি। তারা ওই ইউটিউবারকে বেধড়ক পেটান। এ সময় কিছু সাংবাদিকও মারামারিতে জড়িয়ে পড়েন। এমন একটি ঘটনাকে কেন্দ্র করেই মারামারির সূত্রপাত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026