1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ: নিহত বেড়ে ১৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

ফরিদপুর সদর থানাধীন দিকনগরের কানাইপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন।

এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।

 

সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেবার পর আরও ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত রয়েছেন আরও ৫ জন।

নিহতদের মধ্যে ৭ নারী, ৩ শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন এবং অপরজনের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। তারা আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রাকান্দা গ্রামের ফরিদ মাষ্টার, তার মেয়ে, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান। আহতদের ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

পুলিশ সুপার জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে প্রদান করা হবে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026